রাজাপুর বাজার ব্রিজের সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

0
96
ছবি - এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুর বাজার ব্রিজের সংযোগ সড়ক না থাকায় কয়েক বছর ধরে এলাকাবাসী ভোগান্তিতে রয়েছেন। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার (২৭ অক্টোবর) রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সংযোগ সড়ক নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, “সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহারযোগ্য হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম রেজা সজীব।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here