Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজন-দুর্ভোগরাজধানীতে নাশকতার পরিকল্পনা, ৪ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ৪ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।  

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

তালেবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি। ওইদিন বিকেলে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে মো। আফজাল খাঁন সুমনকে ও রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে ডিবি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক