যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

0
106
ছবি - সংগৃহীত

 অনলাইন ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইকবাল হোসেনের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। তিনি স্থানীয়ভাবে ব্যবসা করতেন এবং পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীতেই বসবাস করতেন। তাঁর একটি সন্তান রয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা পার হওয়ার সময় ইকবালকে একটি গাড়ি ধাক্কা দেয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে সেটি পুলিশ হেফাজতে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here