Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা অমান্য করে দুধকুমার নদীতে বালু লুট: উন্নয়ন প্রকল্পের আড়ালে চলছে অবৈধ উত্তোলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু লুটের মহোৎসব। রাতের আঁধারে নদীর বুকচিরে ড্রেজারের পাইপ, আর দিনের...
Homeরাজনীতিমামলা খেয়েছি, মার খেয়েছি তবুও দল ছাড়িনি: বিএনপির নেতা দাউদার

মামলা খেয়েছি, মার খেয়েছি তবুও দল ছাড়িনি: বিএনপির নেতা দাউদার

নাটোর প্রতিনিধি :

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন,পুলিশের হাতে মার খেয়েছি, ১৫টি মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ বৃহস্প্রতিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা দাউদার মাহমুদ বলেন,আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি। সেজন্য আমার মা-বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক।
তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করবো।

দাউদার আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাকি দেই না। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাত মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সাথে আপোষ করিনি। আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি। বিএনপি গ্রীন সিগন্যাল পেয়ে সিংড়া আওয়ামীলীগের নেতারা আলহামদুলিল্লাহ পোষ্ট দিয়েছে। আওয়ামীলীগের অফিসে তালা খুলেছে। তাই আগামী ধানের শীর্ষ যার হাতে তুলে দেবেন তা ভেবে দেখবেন।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুল নেছা পুতুল, সিংড়া উপজেলা যুবদলের আহবায়ক হাবিবির রহমান হাবিবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক