ময়মনসিংহে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ময়মনসিংহে লিগ্যাল এইডের মাসিক সভা এবং আসন্ন জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ।

সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জাতীয় লিগ্যাল এইড দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং লিগ্যাল এইড কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

একই সঙ্গে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধির আহ্বান জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here