ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

0
114
ছবি - এই বাংলা প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন শ্বশুর, তার জামাই ও ভাগ্নে রয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেক।

পুলিশ জানায়, সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের স্‌ মজিবর রহমানের ছেলে বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফ আলী (২১) ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিকের (২৮) ভাড়া বাসায় মজুদ রাখেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপনের ঘর থেকে গাঁজা উদ্ধার করে তিনজনকেই আটক করে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here