ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭২টি ভারতীয় কাতান শাড়ি জব্দ

0
193
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ২৭২টি ভারতীয় কাতান শাড়ি জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাগভান্ডার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবির সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব ভোটহাট এলাকায় টহলদল অবস্থান নেয়। এসময় সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়কের দেওয়া তথ্য অনুসারে, জব্দ করা শাড়ির আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। ঘটনাটির সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here