যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার ভোররাতে ২১ বিজিবির দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। আটককৃত আতাউর রহমান দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ধান রাখার একটি গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরবর্তীতে অস্ত্রসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

