বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে স্তব্ধ জন্মভূমি, শেষ দেখার আক্ষেপ সর্বত্র

0
319
বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি / ফাইল ফুটেজ

বরিশাল ব্যুরো :

ঝালকাঠির নলছিটি পৌর শহরে আজ নেমে এসেছে গভীর শোকের আবহ। বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। তার বিদ্যাপীঠ ঝালকাঠির এন. এস. কামিল মাদ্রাসাসহ নলছিটির সর্বত্র চলছে শোক ও বেদনার মাতম। প্রিয় এই সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ না পাওয়ার বেদনাবিধুর আক্ষেপ হৃদয়ে ধারণ করে আছেন এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ভাষ্য, মরদেহ এলাকায় পৌঁছাতে না পারায় অনেকেই এখনও তার মৃত্যুর বাস্তবতা মেনে নিতে পারছেন না। তবে শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ পাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি তুলেছেন নলছিটিবাসী।

শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের স্মৃতিচারণায় উঠে আসে—শৈশব থেকেই শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কণ্ঠ। ২০০০ সালে তিনি ঝালকাঠির নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ২০০৭ সালে দাখিল এবং ২০০৯ সালে আলিম পরীক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনে জেলা পর্যায়ে একাধিক পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি মেধা ও মননশীলতার পরিচয় দেন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষক, সহপাঠী, স্বজন ও গ্রামবাসীর কাছে হাদি কেবল একজন মানুষ ছিলেন না—তিনি ছিলেন চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সাহসী প্রতীক, একটি আদর্শের নাম।

এই কারণেই তার নির্মম হত্যাকাণ্ড সহজে মেনে নিতে পারছেন না নলছিটির মানুষ। শোক ও ক্ষোভে তারা একবাক্যে বলছেন—হাদির আত্মত্যাগ যেন বৃথা না যায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here