বিজিবির অভিযানে ১৫ বার্মিজ গরু জব্দ

কক্সবাজার প্রতিনিধি

0
69
ফাইল ফুটেজ

১১ বিজিবি বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে।

শনিবার সকাল ৭টার সময়ে ব্যাটলিয়ান বিজিবির নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই সব গরু জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র আরো জানায়, ১১ বিজিবি দায়িত্বপূর্ণ মাঝিরকাটা নামক এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় এই সব বার্মিজ গরু গুলো জব্দ করেন।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং থাকবে বলে জানান সাংবাদিকদের।

উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেয়া হবে দুই একদিনের মধ্যে।

এই বাংলা/এমএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here