বাকেরগঞ্জ-৬ আসনে মুসলিম লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতী কুদ্দুস মোল্লা

0
439
বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আরও বলেন, বাকেরগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে হেরিকেন প্রতীকে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here