বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

0
88
ফাইল ফুটেজ

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট (SWIFT) কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। চুরি করা অর্থ পরে ফিলিপাইনে পাচার করা হয়।

সংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের কোনো চক্রের সহযোগিতায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ অর্থ পাচার করে।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায়।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here