বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

0
233
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং ব্র্যাক বরিশালের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস সভাকক্ষে অনুষ্ঠিত হয় “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্বে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার ও সমাজের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি কন্যাশিশুকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও ডিজিটাল নিরাপত্তা জোরদার করাও সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং আত্মসম্মান প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here