বরিশালে অপসোনিন গ্রুপের বিরুদ্ধে নদী ও জমি দখলের অভিযোগ

0
153
ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন গ্রুপের বিরুদ্ধে প্রায় ১০ একর জমি এবং কীর্তনখোলা নদীর একটি অংশ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব জমি মূলত ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠী ইউনিয়নের শতাধিক পরিবারের পৈত্রিক সম্পত্তি ছিল, যা নদীভাঙনে বিলীন হওয়ার পর নদীর অপর পাড়ে নতুনভাবে জেগে ওঠে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভূমিহারা রমজান আকন অভিযোগ করে বলেন, “আমাদের জমি ভেঙে যাওয়ার পর নদীর ওপারে জেগে উঠলে অপসোনিনের লোকজন তা দখল করে নেয়। এখন আমরা সেখানে পা রাখতেও পারি না।”

স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রভাবশালী রাজনৈতিক আশ্রয়ে কোম্পানিটি নদীর অংশে ব্লক ফেলে দখল কার্যক্রম চালিয়েছে, ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বড় নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

নদী গবেষক রফিকুল আলম বলেন, “কীর্তনখোলা নদীতে সরকারি-বেসরকারি মিলিয়ে চার হাজারেরও বেশি দখলদার রয়েছে, এর মধ্যে অপসোনিন গ্রুপও অন্যতম।”

তবে অভিযোগ অস্বীকার করে অপসোনিন গ্রুপের এক কর্মকর্তা বলেন, “আমরা প্রকৃত মালিকদের কাছ থেকে জমি ক্রয় করেছি। নদী ভাঙন রোধে ব্লক ফেলা হয়েছে, দখলের কোনো বিষয় নেই।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here