ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর বিলবোর্ড ও ব্যানার অপসারণ

0
215
ফরিদপুর-৪ আসনে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা কর্তৃক ব্যানার অপসারণ / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের দলীয় জাতীয় সংসদ প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুসরণ করে নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন এলাকার বিভিন্ন স্থান থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, উপজেলা শাখার দায়িত্বশীল নেতা আমানাতুল্লাহ আমান ও শেখ মো: হাশমত, পাশাপাশি ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ এবং অন্যান্য নেতাকর্মীরা।

ফরিদপুর-৪ আসনের প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে।

এছাড়া প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here