প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

0
139
ছবি : এই বাংলা প্রতিনিধি

ইবি প্রতিনিধি :

প্রাথমিক বিদ্যালয়ে “শারীরিক শিক্ষা” বিষয়ে শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালের ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়ে ২,৫৮৩ জন শিক্ষক নিয়োগের কথা উল্লেখ ছিল। কিন্তু পরবর্তীতে অজানা কারণে সেই গেজেট স্থগিত করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি, যা তাদের কাছে “হাস্যকর” মনে হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে— যেমন জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও কানাডা—শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, একটি জাতিকে সুস্থ ও সক্ষমভাবে গড়ে তুলতে হলে প্রাথমিক স্তর থেকেই শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি।

তাদের মতে, শারীরিকভাবে সুস্থ না থাকলে মানসিক ও বুদ্ধিবিকাশ সম্ভব নয়। তাই প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শারীরিক শিক্ষার পাঠ্যক্রম পুনর্বহাল করা অত্যন্ত প্রয়োজন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here