পে কমিশনের সাথে ৮টি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

0
57
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সাথে আজ সোমবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো: ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের চতুর্থতলার ৩০৪ নম্বর কক্ষে আলাদাভাবে নির্ধারিত সময়ে এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

চিঠিতে সংগঠন ও সমিতিগুলোর প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে আটটি সংগঠনের বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তারা হলো বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

সূত্র : বাসস

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here