পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

0
91
ছবি : এই বাংলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত এই কলেজে নবীনবরণ উপলক্ষে ফুল ও বই দিয়ে ১১৬ জন নতুন শিক্ষার্থীকে বরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।

প্রধান অতিথি বলেন, “আফতাবউদ্দিন কলেজ মানসম্মত শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা কেবল জ্ঞানার্জন নয়, এটি নৈতিকতা ও মানবিকতার চর্চার মাধ্যম।”

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here