পাবনা প্রতিনিধি :
পাবনা-২ (সুজানগর ও বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম গ্রহন করেন।
এ সময় পাবনা ২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক রেজাউল করিম, বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক- ই আজম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জামায়াতের প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসন থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের অন্যতম উদ্দেশ্য । তিনি পাবনা দুই নির্বাচনী এলাকার সকল ভোটারের ভোট প্রার্থনা সহ এ আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান, জামায়াত নেতা আসাদ, ওয়ালিউল্লাহ বিশ্বাস, শহীদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

