Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা অমান্য করে দুধকুমার নদীতে বালু লুট: উন্নয়ন প্রকল্পের আড়ালে চলছে অবৈধ উত্তোলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু লুটের মহোৎসব। রাতের আঁধারে নদীর বুকচিরে ড্রেজারের পাইপ, আর দিনের...
Homeআইন ও বিচারপদ্মা নদী থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ...

পদ্মা নদী থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় “মা” ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের একটি টিম পদ্মা নদীতে সোমবার (১৯ অক্টোবর) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক এমদাদুল্ল্যাহ মোল্লা দিকনির্দেশনা এবং ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এর নেতৃত্বে পদ্মা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।

 

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি চৌকস টিম স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে “মা” ইলিশ রক্ষায় ধাওয়া দিলে জেলেরা নৌকায় নিষিদ্ধ কারেন্ট জাল রেখে নৌকা ছেড়ে পালিয়ে যায়।

 

উক্ত অভিযানে ২৫ হাজার মিটার জাটকা ধরার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় যা আনুমানিক ৭.৫ লক্ষ টাকা, ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উক্ত নিষিদ্ধ কারেন্টজাল গুলো বিধিমোতাবেক বিনষ্ট করা হয়।

 

“এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল বিনষ্টকালে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক