পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে কারাদণ্ড

0
122

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

এসময় জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ।

 

আজ রবিবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে।

নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে।’

তিনি বলেন, সন্ধ্যা থেকে উপজেলার পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সেই সঙ্গে ১ জন জেলেকে ও আটক করা হয়। তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়। আর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’

 

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here