পদ্মা নদীতে দেড় বছরের শিশু খাদিজা নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

0
95
ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে পদ্মা নদীতে দেড় বছর বয়সী খাদিজা নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিখোঁজ শিশু খাদিজা হাজিডাঙ্গী গ্রামের শাকিল শিকদারের মেয়ে। তার উদ্ধারে স্থানীয়রা সহায়তা করছেন এবং চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

খাদিজার দাদা কালবেলা বলেন, “আমি বাজার থেকে ফিরতে ফিরে দেখি খাদিজা নিখোঁজ। খোঁজাখুঁজির পর জানতে পারি, সে পদ্মার তীরে নৌকায় খেলছিল। পরে সবাই মিলে ক্ষেপরা জাল ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করি।”

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মর্তুজা জানান, “গতকাল বিকেল চারটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাই। সন্ধান না মেলায় আজ সকাল থেকে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ পুনরায় অভিযান শুরু করেছি।”

সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান এখনও চলছে, তবে এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here