নীলফামারী–২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

0
248
নীলফামারীতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মুবাশ্বিরা আয়াতুল্লাহর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই কার্যক্রমে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনের প্রত্যাশাও তারা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here