নীলফামারীর নীলসাগরে ২ কোটি ১৭ লাখ টাকার উন্নয়ন কার্যক্রম শুরু

0
110
ছবি : এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর পাখির অভয়াশ্রম নীলসাগরে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলক উন্মোচন করে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশল দফতের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় নীলসাগর দিঘীর এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here