নীলফামারী প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতির এক অবিস্মরণীয় দিন। এই দিনের চেতনা দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু, প্রবীর গুহ রিন্টু, হারুন অর রশিদ খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মগ্নি মাসুদুল আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামসহ আরও অনেকে।
এই বাংলা/এমএস
টপিক

