নিরাপত্তা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে বর্মাছড়িতে নাশকতার পরিকল্পনা

0
59
প্রতিকি ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি :


পার্বত্য জেলা খাগড়াছড়ির বর্মাছড়িতে একটি অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতার পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফের সদস্যরা, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের গুলিতে তিন পাহাড়ি যুবক নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনী বর্মাছড়ি এলাকায় অভিযান শুরু করে। অভিযান চলাকালে সেনাবাহিনী বনবিভাগের সংরক্ষিত এলাকায় অস্থায়ী টহল ঘাঁটি স্থাপন করে।

এ ঘটনার পর ইউপিডিএফ ওই স্থানটিকে আর্য কল্যাণ বিহারের অংশ বলে দাবি করে এবং স্থানীয় জনগণ, নারী ও শিশুদের ব্যবহার করে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার চেষ্টা চালায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারা ধর্মীয় অনুভূতি উস্কে দিয়ে বড় আকারের সমাবেশের আয়োজনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে সেনা অভিযানকে বিতর্কিত করা ও আন্তর্জাতিকভাবে ইস্যুটি প্রচার করার চেষ্টা চলছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের টহল বেসটি সরকারি সংরক্ষিত বনাঞ্চলের জমিতে স্থাপিত হয়েছে—বিহারের জমিতে নয়। তারা বলছে, যেকোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here