নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

0
144
নীলফামারীতে পরিবার পরিকল্পনার মাঠ কর্মীদের কর্মবিরতি / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি মাহাবুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী সমিতির জেলা শাখার নেতা লাভলি আক্তার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং ন্যায্য নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানান এবং দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্মবিরতির কারণে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here