নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন ডিজিএমের যোগদান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে মোহাম্মদ বাচ্চু মিয়া যোগদান করেছেন।

বুধবার (৮ এপ্রিল) তিনি সদ্য বিদায়ী ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত হন। এর আগে মোহাম্মদ বাচ্চু মিয়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে একই পদে দায়িত্ব পালন করেন।

যোগদানের পর তিনি সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বোর্ড সদস্য ও কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচনা জানান। এ উপলক্ষে সমিতির বোর্ড কক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় নবাগত ডিজিএম মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। তিনি সিস্টেম লস কমিয়ে আর্থিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকদের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সহযোগিতা কামনা করেন তিনি।

নবাগত ডিজিএম সেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here