নাটোর -১ আসনে প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

0
56
ছবি : এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :


নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় মনোনয়ন বঞ্চিত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত নেতাকর্মী রেললাইনের ওপর শুয়ে থেকে প্রায় আধা ঘণ্টা ধরে বিক্ষোভ করেন এবং মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে উপজেলা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, “মনোনয়ন ঘোষণার পরপরই আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করছি। তাইফুল ইসলাম টিপু লালপুর-বাগাতিপাড়ার ত্যাগী নেতা, আমরা তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।”

এসময় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here