নাটোর প্রতিনিধি :
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাটোর এন এস সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলায় স্থাপিত ২১টি স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা প্রমুখ।
পরে অতিথিরা মেলায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
মেলায় ফলজ, বনজ ও ঔষধিগুণসম্পন্ন গাছের চারা ছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি ও পুষ্টিসংক্রান্ত নানা উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

