নাটোর প্রতিনিধি :
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৪০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৫ নভেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বড়াল সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী। এছাড়া প্রশিক্ষণ পরিচালনা করেন বড়াইগ্রামের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস. বি।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, রোগ প্রতিরোধ, পুকুর ব্যবস্থাপনা, উন্নত পোনা নির্বাচন এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, “গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ চাষিদের আধুনিক ও টেকসই মৎস্য চাষে আরও সক্ষম করে তুলবে।”
প্রশিক্ষণ শেষে উপজেলার একডালা এলাকার মৎস্য চাষি মো. বাপ্পি আলীর পুকুরে মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।
এই বাংলা/এমএস
টপিক

