নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়, যা নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মো. এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মো. শহিদুর রহমান শহিদসহ অন্যান্যরা। এসময় সাংগঠনিক নেতা সাবিরুল ইসলাম সেলিম, সাংবাদিক কায়কোবাদ, রবিন, শাকিবসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

