নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
159
টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

উপজেলা সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আল আমিন মাজাহিরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহম্মদ আখিনুর, মাওলানা আলী আকবর, আলহাজ্ব আকরাম আলী, মাওলানা ইব্রাহিম খলিল, মো. আব্দুল খবর মিয়া, মুফতি আ. হাদী, মাওলানা মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, মো. সুরমান মিয়া ও মাওলানা আল হেলাল প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের ইসলামী মূল্যবোধ রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here