
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কমিশনার প্রনব কুমার ভৌমিকের কাছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই সময় সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু বলেন, “দল পূর্ণরায় বিচার-বিশ্লেষণ করে কাজী মো. নাজমুল হোসেন তাপসকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে।”
সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সায়েদ বলেন, “আমরা কাজী মো. নাজমুল হোসেন তাপসের পক্ষে প্রথম মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি এবং প্রথম হবো। তিনি ২০১৮ সালে যেমন নির্বাচন করেছিলেন, এবারও একইভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।”
এতে দেখা গেছে, দলীয় প্রার্থী তৎপরভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
