দৌলতপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0
189
ছবি : এই বাংলা প্রতিনিধি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রেসক্লাব সভাপতি মো. মামুন মিয়া পলাশের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সালমান খান, সাবেক সভাপতি শাহ আলম, সদস্য আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক এই মামলা তদন্তের মাধ্যমে প্রত্যাহার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় তারা আরো বলেন যদি তদন্ত সাপেক্ষে সাংবাদিক মো. শাহ আলম ও আমিনুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে পরবর্তীতে নতুন কর্মসূচী দেওয়া হবে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here