দৌলতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময়

দৌলতপুরে নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরের সঙ্গে প্রশাসনের মতবিনিময় / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

দৌলতপুর উপজেলা-য় নবনির্বাচিত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির-এর সঙ্গে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মেহেরুবা পান্না, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: কমর উদ্দিন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, সাব-রেজিস্টার তানিয়া সুলতানা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাচনের পর এই প্রথম সরকারি সফরে দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এমপি এস এ জিন্নাহ কবির। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি উপজেলা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সভায় উপজেলা উন্নয়ন, জনসেবা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here