অনলাইন ডেস্ক :
দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল কেনার অনুমতি দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এই চাল আমদানিতে মোট ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।
এছাড়া সরকার-থেকে-সরকার (জি টু জি) চুক্তির আওতায় মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।
এই বাংলা/এমএস
টপিক

