Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আসন্ন নির্বাচন বিগত ৮-১০টি নির্বাচনের মতো নয়: জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, সামনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে...
Homeদুর্ঘটনাতাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় এক যুবক নিহত

তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় এক যুবক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর সদরের বারোয়ারিতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর ওই উপজেলার দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারের সময় গরুবোঝাই একটি দ্রুতগামী নসিমন গাড়ি হাফিজুরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক