ডিমলায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

0
115
ছবি : এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কুঠিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান বক্তব্য দেন।

এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক জনতা জনসভায় উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here