ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ডিমলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর ইন্সট্রাক্টর ও ইলেকট্রিক্যাল কর্মকর্তা মোঃ আহাদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, একজন দক্ষ শ্রমিক যদি ভাষা শিখে ভালো দেশে পাঁচ বছর কাজ করে, তবে তার আর পিছনে ফিরে তাকাতে হবে না।
এছাড়া অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ কর্মসংস্থান সুযোগ সৃষ্টির পাশাপাশি তরুণ সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, দালাল ও প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে এলাকার সচেতন মানুষ ও প্রশাসনকে।
এই বাংলা/এমএস
টপিক

