ডিএমপিতে বড় ধরনের রদবদল: লালবাগ–মতিঝিল–গুলশানসহ ১৩ ডিসি বদলি

0
196
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) / প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টার :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগের সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মোট ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নির্দেশ জারি করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আদেশে উল্লেখ করা হয়, বদলি করা কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। ডিএমপি মনে করছে, এ রদবদলের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের পুলিশি কার্যক্রমে নতুন গতি ও দক্ষতা যোগ হবে।

এছাড়া উল্লেখযোগ্য আরেক পরিবর্তনে, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে। তার নেতৃত্বে রাজধানীতে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ডিএমপির মতে, এই পরিবর্তনগুলো বাহিনীর অভ্যন্তরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নগর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here