চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডার এর ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে পরাজয় বরণ করেছে টাইগাররা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ।
দর্শকপূর্ণ চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ১৬৫ রান তাড়া করতে গিয়ে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানে থামতে বাধ্য হয় বাংলাদেশ। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ ।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। বিশেষ করে শামীম হোসেনের আউটটি ছিল ক্রিকেটীয় ব্যাকরণের ব্যাখ্যাতীত শট। ওয়েস্ট ইন্ডিজের পিয়রের অফ স্ট্যাম্পের বাইরের বল অহেতুক শর্ট খেলতে গিয়ে প্লেইড অন হন নুরুল হাসান ।
প্রথম ১০ ওভারে বাংলাদেশ মাত্র ৬৩ রান করে ।
লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দারুন ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ ১০ ওভারে ১০৩ রানের কঠিন সমীকরণ মিলাতে পারেননি । তাওহীদ হৃদয় কিছুটা দায়িত্ব নিয়ে খেললেও ২৫ বলে ২৮ রান করে আউট হয়ে যান তিনি ।
এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যান তানজিম সাকিব ও নাসুম আহমেদ এর দারুন লড়াকু জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড এর ওভারে ১ ছক্কা ও ২ চারে স্টেডিয়াম ভর্তি টাইগার ভক্তদের জাগিয়ে তোলেন তানজিম সাকিব । বা হাতি স্পিনার পিয়েরর শেষ ওভার ১ ছক্কা ও চারে ১৩ রান তুলে গ্যালারি উম্মাতাল করে তোলেন নাসুম। ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ১১১ রান। জিততে হলে বাংলাদেশকে শেষ ৩০ বলে করতে হত ৫০ রান । কিন্তু পরপর ২ ওভারে তানজিম সাকিব ও নাসুমের বিদায়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় । এই জুটি ২৩ বলে ৪০ রান করে ।
তানজিম সাকিব ২৭ বলে ৩৩ রান করেন। শেষ জুটিতে মুস্তাফিজ ও তাসকিন ২০ রান যোগ করে পরাজয়ের ব্যবধান কমান মাত্র ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন হোপ। এছাড়া অ্যাথনেজ ৩৪, কিং ৩৩, পাওয়েল ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন চার ওভার বল করে ৩৬ রান দিয়ে ২ টি উইকেট লাভ করেন । ওয়েস্ট ইন্ডিজের সিলস এবং হোল্ডার উভয়েই তিনটি করে উইকেট পান ।
আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে উভয় দল ।
এই বাংলা/এমএস
টপিক

