Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমাঠে ময়দানেঝালকাঠি-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা

ঝালকাঠি-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা

এইচ এম নাসির উদ্দিন, ‎ঝালকাঠি প্রতিনিধি :

‎আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী শেখ জামাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরুর আগে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‎সভায় শেখ জামাল হোসেন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব দেশ পুনর্গঠন করা। ঝালকাঠিকে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আমরা চাই না কেউ এখানে পেশিশক্তি দেখাক বা ক্ষমতার অপব্যবহার করুক।

‎তিনি আরও বলেন, এবি পার্টি মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের রাজনীতি করে। আমি এই এলাকার জনগণের সেবা ও পরিবর্তনের রাজনীতি করতে চাই। ঈগল মার্কায় ভোট দিয়ে ঝালকাঠিকে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার সুযোগ দিন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির নেতা জামাল হোসেন ও রেজাউল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল লতিফ হাওলাদার ও সদস্য সচিব শেখ মিজানুর রহমান এবং ছাত্রপক্ষের নেতা ইয়াছিন সরদার।

‎উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এই বাংলা/এমএস

টপিক