ঝালকাঠি-১ আসনে আলোচনায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান

0
77
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠি-১ আসনে ফের আলোচনায় এসেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দল হওয়ায় তাঁকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, “২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব আসনে এখনো নাম ঘোষণা হয়নি, সেসব আসন যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে বণ্টন করা হবে।”

তিনি আরও জানান, বিএনপি যেসব আসনে প্রার্থী ঘোষণা করেনি—এর একটি বড় অংশ মিত্র দল ও জোটভুক্ত শীর্ষ নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, বিএনপি বর্তমানে শুধু মিত্র দলগুলোর সঙ্গেই নয়, বরং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি ইসলামপন্থী দলের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে। এসব কারণে অনেক আসনে এখনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি।

বিএনপির এক নেতা জানান, কিছু এলাকায় একাধিক নেতার মনোনয়ন আকাঙ্ক্ষা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রার্থী ঘোষণা বিলম্বিত হয়েছে।

অন্যদিকে বিএনপির সহযোগী জোটের কয়েকজন নেতা জানিয়েছেন, তাদের কিছু আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দেওয়া হলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই জোটের যৌথ বৈঠকে এ বিষয়ে সমঝোতা হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here