
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়ায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় তালগাছিয়া শরীফ বাড়ি জামে মসজিদ চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্ট এই ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ঢাকা লায়ন্স ক্লাবের প্রায় ৩০ সদস্য অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্যাম্পে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুর চোখের বিভিন্ন রোগ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি যেসব রোগীর চোখে অপারেশন প্রয়োজন, তাদের ঢাকায় নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাটির টান ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ মঞ্জুরুল হক বাদল, লায়ন্স ক্লাব অব গুলশান হেরিটেজের প্রেসিডেন্ট উবায়দুল হক শরীফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রিয়াজুল হক বশির, লায়ন রায়হান শিফা, লায়ন্স ইন্টারন্যাশনালের ডিজি মোহাম্মদ বেলাল হোসেন, ফার্স্ট ভাইস গভর্নর ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল, ডা. কাজী দিলকুশা আহমেদ, এস কে কামরুল, লায়ন ফারহানা বকশ, ক্যাবিনেট সেক্রেটারি মো. জাকির হোসেন, ক্যাবিনেট ট্রেজারার মো. ওসমান গনি, কনভেনশন চেয়ারম্যান মো. রেফাত উল্লাহ, লায়ন মো. আব্দুল্লাহ হেল বাকী, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয় উদ্যোগ।
