ঝালকাঠি প্রতিনিধি :
সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, ঝালকাঠি-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সনদ।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগোরবাড়ী বাজারে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার ও সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সি।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক হেমায়েত মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার শহিদুল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শাহাদাৎ হোসেন বলেন, “বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সকল ধর্ম-বর্ণ-পেশার মানুষ নিরাপদ থাকবে। শ্রমিকবান্ধব বাংলাদেশ গঠনে আমাদের অঙ্গীকার অবিচল।” তিনি আরও বলেন, “প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করব।”
বক্তারা দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

