Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা অমান্য করে দুধকুমার নদীতে বালু লুট: উন্নয়ন প্রকল্পের আড়ালে চলছে অবৈধ উত্তোলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু লুটের মহোৎসব। রাতের আঁধারে নদীর বুকচিরে ড্রেজারের পাইপ, আর দিনের...
Homeঅপরাধঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় নাছিমা বেগম (৫৪)কে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির একটি দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। তখন ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। ঘরের আলনার নিচ থেকে কালো ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক