জামালপুর–১: ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র জমা

0
241
বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র দাখিল / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুর–১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ, অগণিত সমর্থক ও এলাকাবাসী। মনোনয়ন জমা দেওয়ার সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বকশীগঞ্জ উপজেলার চারবার সফল চেয়ারম্যান হিসেবে পরিচিত আব্দুর রউফ তালুকদার স্থানীয় জনগণের কাছে সততা, নৈতিকতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, “নদীবেষ্টিত ও দুর্গম এই অঞ্চলে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আমি সবাইকে সঙ্গে নিয়ে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা ও দোয়া নিয়েই ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাব।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন এলাকার জনসমর্থন ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here