জলবায়ু খাতে ১৪ বছরে ৮৯১ প্রকল্পে ২,১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি

0
86
ফাইল ফুটেজ

বিশেষ প্রতিনিধি :


জলবায়ু খাতে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ৮৯১টি প্রকল্পে মোট ২,১১০ কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

টিআইবি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সময়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) থেকে মোট ৪৫৮.৫ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয়েছিল, যার প্রায় ৫৪ শতাংশ বরাদ্দ দুর্নীতিগ্রস্ত ছিল। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবের কারণে স্বচ্ছতার অভাব দেখা গেছে। তহবিল ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অনিয়ম প্রতিরোধে ব্যর্থ হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বাংলাদেশের বার্ষিক প্রয়োজন প্রায় ১২,৫০০ মিলিয়ন ডলার, কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে বরাদ্দ হয়েছে মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার, যা প্রয়োজনের মাত্র ০.৭ শতাংশ। এই সময়ে জাতীয় তহবিলের বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ হারে কমেছে, যদিও আন্তর্জাতিক তহবিলের বরাদ্দ ৪৩.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here