চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সরঞ্জামের মধ্যে ছিল—শিক্ষার্থীদের বসার জন্য ৪০ জোড়া উন্নতমানের বেঞ্চ, ২০টি বৈদ্যুতিক পাখা ও ২০টি লাইট।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
তারা আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শিক্ষা সরঞ্জামগুলো তুলে দেন।
জানা গেছে,
গাজীরটেক ইউনিয়নের নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া বেঞ্চ,
চর নাটখোলা উচ্চ বিদ্যালয়ে ১৩ জোড়া বেঞ্চ,
এবং চর হাজীগঞ্জ আদর্শ বিদ্যালয়ে ১২ জোড়া বেঞ্চ বিতরণ করা হয় — মোট ৪০ জোড়া বেঞ্চ।
এছাড়া চরহরিরামপুর ইউনিয়নের চরহরিরামপুর উচ্চ বিদ্যালয়,
চরশালেপুর আমিনখার হাট উচ্চ বিদ্যালয়,
আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়,
ও গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫টি করে বৈদ্যুতিক পাখা ও ৫টি করে লাইট দেওয়া হয় — মোট ২০টি পাখা ও ২০টি লাইট।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান,
চরাঞ্চলের শিক্ষার পরিবেশ উন্নত ও বিদ্যালয়গুলোকে আধুনিক মানে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

